সুবিধা বঞ্চিত শিশুদের পরিবারের মাঝে খাদ্য বিতরণ
Share This News:দেশে করোনাকালীন সময়ে নতুন করে ১৬.৩৪ মিলিয়ন মানুষ নিম্নবিত্ত থেকে দরিদ্র শ্রেণীতে যুক্ত হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে দেশজুড়ে লকডাউনে প্রচুর মানুষ হারিয়েছে কাজ। অর্থনৈতিক সংকটে পার করছে দিন। এমন সময় করোনার প্রথম ধাপ থেকেই এইসব অসহায় মানুষের পাশে আছে ইপিলিন ফাউন্ডেশন। আজ কেরানীগঞ্জ স্কুল অফ টেন এর সুবিধা বঞ্চিত শিশুদের পরিবারের মাঝে খাদ্য বিতরণ করা হয়।একমাত্র সঙ্গবদ্ধ প্রচেষ্টাই পারে করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধ করতে।